News71.com
 International
 03 Dec 18, 11:21 AM
 206           
 0
 03 Dec 18, 11:21 AM

আমেরিকার তৈরী গাড়ির ওপর থেকে শুল্ক কমাচ্ছে চীন॥প্রেসিডেন্ট ট্রাম্প

আমেরিকার তৈরী গাড়ির ওপর থেকে শুল্ক কমাচ্ছে চীন॥প্রেসিডেন্ট ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্কঃ বাণিজ্যযুদ্ধ অবসানে ইতিমধ্যে একপ্রকার সম্মত হয়েছে চীন-আমেরিকা। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানায়, চীন আমেরিকা থেকে রপ্তানিকৃত গাড়ির ওপর শুল্ক কমাতে রাজি হয়েছে। ট্রাম্প গতকাল রবিবার তার টুইটারে এ কথা জানায়। ট্রাম্প জানায়, আমেরিকায় তৈরিকৃত গাড়ির ওপর কর প্রত্যাহার কমাতে চীন সম্মত হয়েছে। বর্তমানে চীনে আমেরিকা থেকে আমদানিকৃত গাড়ির ওপর ৪০ শতাংশ কর আরোপ করা আছে ।

আর্জেন্টিনার জি-২০ সম্মেলন শেষে আমেরিকা ও চীনের শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ট্রাম্প ও শি ছাড়াও দুই দেশের উচ্চপর্যায়ের কর্তারা ছিলেন। বৈঠক শেষে হোয়াইট হাউস এক বিবৃতিতে জানায়, ট্রাম্প ও শি জিন পিংয়ের মধ্যে সমঝোতার কারণে ১ জানুয়ারি থেকে ধার্য হতে যাওয়া ১০শতাংশ থেকে ২৫ শতাংশ বর্ধিত শুল্ক যুক্তরাষ্টের পক্ষ থেকে স্থগিত করা হয়েছে। অন্যদিকে চীনও আমেরিকা থেকে বিভিন্ন পণ্য কিনতে সম্মত হয়েছে বলে বিবৃতিতে জানানো হয় ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন