News71.com
 International
 03 Dec 18, 05:04 AM
 210           
 0
 03 Dec 18, 05:04 AM

আফগানিস্তানে শীর্ষ তালেবান কমান্ডারসহ নিহত ২৯

আফগানিস্তানে শীর্ষ তালেবান কমান্ডারসহ নিহত ২৯

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে জঙ্গি গোষ্ঠী তালেবানের শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন। নিহত ওই তালেবান কমান্ডারের নাম মোল্লাহ আবদুল মান্নান আকন্দ। আফগান ও মার্কিন বিশেষ বাহিনীর যৌথ হামলায় আবদুল মান্নানসহ ২৯ জন নিহত হয়েছেন। আফগান কর্তৃপক্ষ ও তালেবানের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। হেলমান্দ প্রদেশের গভর্নর মোহাম্মাদ ইয়াসিন খান জানান, তালেবান জঙ্গী গোষ্ঠীর পক্ষে হেলমান্দের দায়িত্বে ছিলেন আবদুল মান্নান। গতকাল রবিবার নাওয়াজাদ জেলায় স্থানীয় কমান্ডার ও যোদ্ধাদের সঙ্গে বৈঠক করছিলেন আবদুল মান্নান। সে সময় বিমান হামলায় তিনিসহ ২৯ জন নিহত হন। এদিকে, আবদুল মান্নানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন