News71.com
 International
 03 Dec 18, 04:56 AM
 198           
 0
 03 Dec 18, 04:56 AM

ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ খুঁজে পেল পুলিশ॥  

ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ খুঁজে পেল পুলিশ॥   

আন্তর্জাতিক ডেস্কঃ প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ খুঁজে পেয়েছে ইসরায়েলি পুলিশ। আজ রবিবার পুলিশ কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, বেজেক নামের ইসরায়েলি সর্ববৃহৎ টেলিকমিউনিকেশন গ্রুপকে অনৈতিক ভাবে সমর্থন দিয়েছিল নেতানিয়াহু। বেজেক গ্রুপ যাতে নেতানিয়াহু এবং তার স্ত্রীর পক্ষ হয়ে প্রচারণা চালায় এর বিনিময়ে তারা ওই গ্রুপকে সমর্থন দিয়েছিল।


এদিকে পুলিশের পক্ষ থেকে এমন তথ্য প্রকাশিত হওয়ার পর দেয়া এক বিবৃতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, তার বিরুদ্ধে আনা পুলিশের অভিযোগের কোন ভিত্তি নেই এবং ওইখানে কিছুই নেই কারণ কিছুই হয়নি। এই মামলা ছাড়াও আরো দুটি মামলায় নেতানিয়াহুর দুর্নীতির সম্পৃক্ততা খুঁজে পেয়েছে পুলিশ। নেতানিয়াহু তার কাছের একজন ধনী বন্ধু থেকে উপহার নেয়ায় এবং আইনপ্রণয়নে সুবিধার জন্য একটি পত্রিকাকে থেকে অনইতিকভাবে সমর্থন নেয়ার জন্য ওই দুটি মামলা করা হয়। তবে নেতানিয়াহু তার বিরুদ্ধে আনা সব অভিযোগই নাকচ করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন