News71.com
 International
 03 Dec 18, 04:54 AM
 142           
 0
 03 Dec 18, 04:54 AM

অর্থলোভীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন মেক্সিকোর নতুন প্রেসিডেন্ট॥  

অর্থলোভীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন মেক্সিকোর নতুন প্রেসিডেন্ট॥   

আন্তর্জাতিক ডেস্কঃ মেক্সিকোর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেই অর্থলোভী অভিজাতদের যুগের অবসান করার ঘোষণা দিয়েছেন বামপন্থী নেতা আন্দ্রেজ ম্যানুয়েল লোপেজ ওব্রাদর। দুর্নীতি, দারিদ্র্য ও সহিংসতা কবলিত মেক্সিকোতে দশকের পর দশক ধরে নব্য উদারবাদী সরকারদের বিপর্যয়পূর্ণ নীতিমালাগুলোও বাতিল করে দেওয়ার অঙ্গীকার করেছেন তিনি। প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর ওব্রাদর এসব ঘোষণা দেন। গতকাল শনিবার মেক্সিকোর কংগ্রেসের নিম্ন কক্ষে দেশটির প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ৬৫ বছর বয়সী আন্দ্রেজ ম্যানুয়েল লোপেজ ওব্রাদর। নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর দেওয়া ভাষণে লোপেজ বলেন, সরকার আর অর্থলোভীদের সেবায় কাজ করবে না। লুটতরাজদের সুবিধার্থে কাজ করবে না।

মেক্সিকো সিটির প্রাণকেন্দ্রে সমর্থকদের উদ্দেশেও ভাষণ দেন ওব্রাদর। সেসময় তিনি, দেশের মানুষের মধ্যে বিরাজমান অসমতা নিরসনে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি। জানান, এ লক্ষ্য পূরণের জন্য মেক্সিকোর আদিবাসী মানুষদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। মেক্সিকোর শীর্ষ ব্যবসায়িক অংশীদার যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বজায় রাখাটাই এখন ওব্রাদরের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলে মনে করা হচ্ছে। মেক্সিকো সীমান্ত হয়ে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসী প্রবেশ নিয়ে বার বারই হুমকি-ধামকি দিয়ে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লোপেজ ওব্রাদরও বলে আসছেন, দক্ষিণ আমেরিকা ও মেক্সিকোর উন্নয়ন জোরালো করতে তিনি ট্রাম্প ও কানাডীয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে একটি চুক্তি করতে চান। আর এ চুক্তির মধ্য দিয়ে অভিবাসী সমস্যার সমাধান করা যাবে বলে আশা করেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন