
আন্তর্জাতিক ডেস্কঃ আগামী ২০২২ সালে অনুষ্ঠিতব্য জি-২০ সম্মেলনের আয়োজক দেশ হবে ভারত৷ ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর৷ তিনি জানান, আগামী ২০২২ সালে জি-২০ সম্মেলন হবে ভারতে৷ বর্তমানে জি-২০ সম্মেলনে যোগ দিতে আজেন্টিনাতেই রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ সেখান থেকে এক ট্যুইট বার্তায় মোদী লেখেন, ২০২২ সালে ভারত ৭৫ তম স্বাধীনতা দিবস পালন করবে৷ সেই বিশেষ বছরে জি-২০ সম্মেলনের আসর বসবে ভারতে৷ স্বাগত জানাবে বিশ্বের ২০টি দেশকে৷ বিশ্ব নেতাদের উদ্দেশ্যে মোদী বলেন ভারতে আসুন৷ এই দেশের সমৃদ্ধশালী ইতিহাস, বৈচিত্র্যের মধ্যে ঐক্যকে জানুন৷ ভারতের আতিথেয়তা গ্রহণ করুন ৷
উল্লেখ্য আগামী ২০২২ সালে জি-২০ সম্মেলন ইতালিতে হওয়ার কথা ছিল৷ কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুরোধ করেন ওই বছরটি ভারতের কাছে বিশেষ তাৎপর্য্যপূর্ণ৷ ওই বছর ভারত জি-২২ সম্মেলনের আয়োজন করুক৷ মোদীর অনুরোধ ফেলতে পারেনি ইতালি৷ বিশ্বের ২০টি দেশের অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সমন্বয়ে গঠিত একটি জোট বা গ্রুপ। গ্রুপের সদস্য ১৯টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন।