News71.com
 International
 02 Dec 18, 12:22 PM
 183           
 0
 02 Dec 18, 12:22 PM

গুগলি মন্তব্যে খুলে গিয়েছে পাকিস্তানের মুখোশ।।ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা  

গুগলি মন্তব্যে খুলে গিয়েছে পাকিস্তানের মুখোশ।।ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা   

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর গুগলি মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানাল ভারত৷ ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ এক ট্যুইট করে জানান, পাকিস্তানের মুখোশ খুলে গিয়েছে৷ বোঝা গিয়েছে শিখ সম্প্রদায়ের প্রতি তাদের কোনও সম্মান নেই৷ ট্যুইট করে সুষমা লেখেন, পাক পররাষ্ট্রমন্ত্রী নাটকীয়ভাবে করা আপনার গুগলি মন্তব্য আপনাদেরই মুখোশ খুলে দিয়েছে৷ এতে প্রমাণ হল শিখ সম্প্রদায়ের মানুষের প্রতি আপনাদের কোনও শ্রদ্ধা ও সম্মান নেই৷ আপনারা শুধু গুগলি খেলেন৷ তবে ভারত যে পাকিস্তানের গুগলির শিকার হয়নি তা পরের ট্যুইটে বুঝিয়ে দেন পররাষ্ট্রমন্ত্রী৷ সুষমা লেখেন, ভারত আপনাদের গুগলির শিকার হয়নি৷ শিখ সম্প্রদায়ের দুই মন্ত্রী কর্তারপুর করিডরের শিলান্যাস উদ্বোধন অনুষ্ঠানে গিয়েছেন তাদের পবিত্র গুরুদ্বারাতে শ্রদ্ধা নিবেদন করতে৷

সন্ত্রাস বন্ধ না হলে পাকিস্তানের সঙ্গে কোনও দ্বিপাক্ষিক আলোচনা নয়৷ পররাষ্ট্রমন্ত্রী সুষমার এই মন্তব্যের একদিন পরই গত বৃহস্পতিবার কর্তারপুর করিডরের শিলান্যাস অনুষ্ঠানে পাক বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি বলেছিলেন, প্রধানমন্ত্রী ইমরান খান ভারতকে গুগলি দিয়েছেন৷ সেই গুগলি খেয়েই ভারত দুই প্রতিনিধিকে পাঠিয়েছে৷ প্রসঙ্গত, ওই অনুষ্ঠানে ভারতের প্রতিনিধি হিসেবে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী হরসিমরত কৌর বাদল এবং হরদীপ সিংহ পুরি। অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ও পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংকে আমন্ত্রণ জানানো হয়েছিল৷ কিন্তু তারা সেই আমন্ত্রণ প্রত্যাখ্যান করেন৷

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন