News71.com
 International
 02 Dec 18, 08:01 AM
 162           
 0
 02 Dec 18, 08:01 AM

ইউক্রেনে পাশ্চাত্যপন্থীরা ক্ষমতায় থাকলে সমস্যার সমাধান হবে না॥রুশ প্রেসিডেন্ট পুতিন  

ইউক্রেনে পাশ্চাত্যপন্থীরা ক্ষমতায় থাকলে সমস্যার সমাধান হবে না॥রুশ প্রেসিডেন্ট পুতিন   

আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, পাশ্চাত্যপন্থী রাজনীতিবিদরা যতদিন ইউক্রেন শাসন করবে ততদিন দেশটির সঙ্গে রাশিয়ার সংঘাতের অবসান হবে না। আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে শনিবার জি-২০ শীর্ষ সম্মেলন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি। রুশ প্রেসিডেন্ট পুতিন দাবি করেন, ইউক্রেনের শাসনগোষ্ঠী শান্তিপূর্ণ উপায়ে রাশিয়ার সঙ্গে চলমান সংঘাতের অবসান চান না। তার ভাষায়, ইউক্রেনের বর্তমান কর্তৃপক্ষ শান্তিপূর্ণ উপায়ে সংঘাত অবসানে আগ্রহী নয়। তারা যতদিন ক্ষমতায় থাকবে ততদিন সংঘাত চলবে। রুশ প্রেসিডেন্ট বলেন, গত সপ্তাহে আজোভ সাগর থেকে আটক ইউক্রেনের তিন জাহাজ ও এর নাবিকদের মুক্তির ব্যাপারে আন্তর্জাতিক সম্প্রদায় যেন চেষ্টা না চালায়। আলোচনা করে তাদের মুক্ত করা যাবে না। আদালতে বিষয়টির নিস্পত্তি হতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন