News71.com
 International
 02 Dec 18, 08:00 AM
 150           
 0
 02 Dec 18, 08:00 AM

ইন্দোনেশিয়ায় ৬.৩ মাত্রায় শক্তিশালী ভূমিকম্প

ইন্দোনেশিয়ায় ৬.৩ মাত্রায় শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্কঃ আন্তর্জাতিক ডেস্কঃ ইন্দোনেশিয়ায় কিছু দিন আগের ভয়াবহ ভূমিকম্পের রেশ কাটার আগেই আবারও ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় গতকাল শনিবার রাত ১০টা ২৭ মিনিটে ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৬.৩ মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ইন্দোনেশিয়ার ইস্ট নুসা তেঙ্গারা প্রদেশের কুপাং শহর থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ভূ-পৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল। এলাকাটি ইন্দোনেশিয়ার পশ্চিম তিমুরের উপকূলের কাছাকাছি। এই ভূমিকম্পের পর কোনও সুনামি সতর্কতা জারি করা হয়নি। তাৎক্ষণিকভাবে কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন