News71.com
 International
 02 Dec 18, 05:37 AM
 174           
 0
 02 Dec 18, 05:37 AM

দীর্ঘ ১১ বছর পর দুই কোরিয়ার মধ্যে আবারও রেল চলাচল শুরু ॥

দীর্ঘ ১১ বছর পর দুই কোরিয়ার মধ্যে আবারও রেল চলাচল শুরু ॥

আন্তর্জাতিক ডেস্কঃ ২০০৭ সালের পর এই প্রথমবারের মতো দক্ষিণ কোরিয়ার ইঞ্জিয়ার এবং সরকারি কর্মকর্তাদের নিয়ে একটি ট্রেন উত্তর কোরিয়ায় গিয়েছে। দুই কোরিয়ার মধ্যে রেলপথ পুনঃসংযোগে ঐতিহাসিক যৌথ পর্যবেক্ষণের কাজ শুরু করতে তারা দেশটিতে গেলেন। চলতি বছরের শুরুর দিকে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জং উনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে স্বাক্ষরিত চুক্তিগুলোর অন্যতম ছিল রেলপথ সংযোগ চুক্তি। গত শুক্রবার টেলিভিশনের এক ফুটেজে আন্তঃকোরীয় সীমান্তের পশ্চিমাংশের অতি কাছের টার্মিনাল দক্ষিণ কোরিয়ার ডোরাসান স্টেশন থেকে লাল,সাদা ও নীল রঙের একটি ট্রেন উত্তর কোরিয়ার উদ্দেশে বেরিয়ে যেতে দেখা যায়। ট্রেনটিতে লাগানো একটি ব্যানারে লেখা ছিল আয়রন হর্স এখন শান্তি ও সমৃদ্ধির দিকে এগিয়ে চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন