News71.com
 International
 02 Dec 18, 05:33 AM
 156           
 0
 02 Dec 18, 05:33 AM

রাশিয়ার হুমকির জবাব দিতে নিজেদের মিসাইল ব্যবস্থা পরীক্ষা করছে মার্কিন সেনাবাহিনী॥  

রাশিয়ার হুমকির জবাব দিতে নিজেদের মিসাইল ব্যবস্থা পরীক্ষা করছে মার্কিন সেনাবাহিনী॥   

আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার হুমকি প্রতিহত করতে ইজরায়েলের একটি ক্ষুদ্রপাল্লার ক্ষেপনাস্ত্র পরীক্ষা করেছে মার্কিন সেনাবাহিনী। ইজরায়েলি এই ক্ষেপণাস্ত্র ইউরোপের নেটওয়ার্কে ব্যবহারের কথা ভাবা হচ্ছে বলে জানানো হয়েছে। মার্কিন সেনাবাহিনীর বিমান এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কমান্ডের কর্মকর্তা মেজর জেনারেল গ্লেন ব্র্যামহল এ কথা জানিয়েছেন। বর্তমানে তিনি ইজরায়েল সফরে রয়েছেন ।

জেনারেল ব্র্যামহল বলেন, তৃতীয় স্তরে কম শক্তির ক্ষেপনাস্ত্র হুমকি প্রতিহত করতে তার ইউনিটের একটি নির্ভরযোগ্য ব্যবস্থা প্রয়োজন। মার্কিন সেনাবাহিনীর মধ্যপাল্লার প্যাট্রিয়ট এবং ‘থাড’ ক্ষেপণাস্ত্র ব্যবস্থার পাশাপাশি এই ব্যবস্থা মোতায়েন থাকবে। আর এই লক্ষ্যে মার্কিন সেনাবাহিনী ইজরায়েলের ‘তামির’ রকেট নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছে। তেল আবিবের কথিত আয়রন ডোম ক্ষেপণাস্ত্র ব্যবস্থার অংশ হিসেবে এটি ব্যবহৃত হতো ।

তামির ক্ষেপণাস্ত্র ব্যবস্থা আমেরিকা এবং ইজারায়েল যৌথভাবে তৈরি করেছে। রাডার এবং ক্ষেপণাস্ত্র ব্যবস্থা নিয়ে গঠিত এ ব্যবস্থা দিয়ে একযোগে কয়েকটি ক্ষেপণাস্ত্র ছোঁড়া যায়। এ ধরনের একটি পূর্ণ ক্ষেপণাস্ত্র ব্যবস্থার মূল্য ৫ কোটি ডলার এবং প্রতিটি ক্ষেপণাস্ত্রের মূল্য এক লাখ ডলার বলে জানানো হয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন