News71.com
 International
 02 Dec 18, 05:33 AM
 111           
 0
 02 Dec 18, 05:33 AM

ভারতের আসামে চলন্ত ট্রেনে বিস্ফোরণ, আহত ১৪ ।।

ভারতের আসামে চলন্ত ট্রেনে বিস্ফোরণ, আহত ১৪ ।।

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের আসামে চলন্ত ইন্টারসিটি এক্সপ্রেসে বিস্ফোরণে কমপক্ষে ১৪ জন আহত হয়েছেন। আজ শনিবার সন্ধ্যা ৭টার দিকে উদলগিরির কাছে বিস্ফোরণ ঘটে। ট্রেনে কী করে বিস্ফোরণ ঘটল, তা এখনও স্পষ্ট নয়। তবে, প্রাথমিক তদন্তে আইইডি বিস্ফোরণ বলেই মনে করছে রেলপুলিশ। ঘটনাস্থলে রওনা হয়েছে বিস্ফোরক বিশেষজ্ঞের একটি দল । রেল কর্তৃপক্ষ জানায়, আজ শনিবার সন্ধে ৭টা নাগাদ কামাখ্যা-ডেকারগাঁও ইন্টারসিটি এক্সপ্রেসের ৪ নম্বর বগিতে বিস্ফোরণ ঘটে। ট্রেনটি তখন ছিল উদলগিরির হরিসিঙ্গায়। বিস্ফোরণে কারও প্রাণহানি না হলেও, আহত হয়েছেন ১৪ জন। জানা গিয়েছে, ট্রেনটি রাঙ্গিয়া থেকে ডেকারগাঁও যাচ্ছিল। ট্রেনের ওই বগিতে যাত্রীদের কেউ লুকিয়ে বিস্ফোরক নিয়ে যাচ্ছিল নাকি নাশকতার উদ্দেশেই বিস্ফোরণ ঘটানো হয়েছে, পুলিশের উচ্চপদস্থ একটি টিম তা তদন্ত করে দেখছে। তবে, আলফার জড়িত থাকার সম্ভাবনা উড়িয়ে দিতে পারছে না পুলিশ। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন