
আন্তর্জাতিক ডেস্কঃ ব্রিটেনের প্রধানমন্ত্রী থেরেসা মে'র প্রস্তাবিত ব্রেক্সিট চুক্তির বিরোধিতায় দেশটির আরেকজন মন্ত্রী পদত্যাগ করেছেন। আজ শনিবার বিজ্ঞান ও বিশ্ববিদ্যালয় বিষয়ক মন্ত্রী স্যাম গিমাহ পদত্যাগ করেন। ব্রেক্সিট ইস্যুতে এ নিয়ে থেরেসা মে'র মন্ত্রীসভার ৬ জন মন্ত্রী পদত্যাগ করলেন। পদত্যাগের পর এক বিবৃতিতে স্যাম গিমাহ বলেন, ব্রেক্সিট চুক্তির মাধ্যমে নিজেদের ভেটো দেওয়ার ক্ষমতা হারাবে ব্রিটেন। এ ধরনের চুক্তির প্রস্তাব করা প্রধানমন্ত্রী থেরেসা মে'র উচিত হয়নি। উল্লেখ্য, থেরেসা মে'র মন্ত্রী পরিষদ থেকে গিমাহসহ এ পর্যন্ত ৬ জন মন্ত্রী পদত্যাগ করেছেন। এ কারণে চাপের মুখে রয়েছেন মে।