News71.com
 International
 01 Dec 18, 01:49 PM
 213           
 0
 01 Dec 18, 01:49 PM

মেক্সিকোর প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ওব্রাদর

মেক্সিকোর প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ওব্রাদর

আন্তর্জাতিক ডেস্কঃ মেক্সিকোর প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন আন্দ্রেজ লোপেজ ওব্রাদর। স্থানীয় সময় আজ শনিবার শপথ গ্রহণ করেন তিনি। এই শপথের মধ্য দিয়ে ছয় বছরের মেয়াদের জন্য মেক্সিকোর প্রেসিডেন্টের ক্ষমতা গ্রহণ করেন ওব্রাদর । আর তার এই ক্ষমতা গ্রহনের মধ্য দিয়ে মেক্সিকোতে প্রায় ২০ বছর পর এক দলীয় শাসনের অবসান হলো।


আমলো নামে পরিচিত ওব্রাদর গত জুলাইতে ৫০ শতাংশের বেশি ভোট নিয়ে জয় লাভ করেন। মেক্সিকোর প্রেসিডেন্ট ভোটে ওব্রাদর পেয়েছিলেন ৫৬ শতাংশ ভোট এবং তার প্রতিদ্বন্দ্বী পেনা নিয়েটো পেয়েছিলেন মাত্র ২৮ শতাংশ ভোট। পেনা নিয়েটোর শাসনামলে দুর্নীতি, মাদক এবং অন্যান্য অপরাধে জর্জরিত ছিল মেক্সিকো। ওই শাসনামলের ১২ বছরে মাদকের বিরুদ্ধে যুদ্ধে মেক্সিকোতে প্রায় ২ লাখ মানুষ নিহত হন এবং ৩৭ হাজার মানুষ গুম হন। আর এ সব অনিয়মের বিরুদ্ধেই নিজের প্রচারণায় আওয়াজ তুলেছেন ওব্রাদর। এক প্রচারণায় ওব্রাদর বলেছিলেন, আমি বুঝতে পারছি আপনি সহিংসতা বাড়িয়ে সহিংসতার বিরুদ্ধে লড়তে পারবেন না। এটা আগুন দিয়ে আগুন নেভানোর মত অবস্থা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন