News71.com
 International
 01 Dec 18, 07:19 AM
 216           
 0
 01 Dec 18, 07:19 AM

জম্মু-কাশ্মীরে ষষ্ঠ দফার পঞ্চায়েত নির্বাচনের ভোটগ্রহণ চলছে॥  

জম্মু-কাশ্মীরে ষষ্ঠ দফার পঞ্চায়েত নির্বাচনের ভোটগ্রহণ চলছে॥   

আন্তর্জাতিক ডেস্কঃ সকাল ৮টা থেকে পঞ্চায়েত নির্বাচনের ষষ্ঠ দফার ভোটগ্রহণ শুরু হয়েছে জম্মু-কাশ্মীরে৷ বেলা দুটো পর্যন্ত চলবে ভোটগ্রহণ পর্ব৷ সকাল থেকেই বুথগুলির বাইরে ভোটারদের লম্বা লাইন চোখে পড়েছে৷ শ্রীনগরের হারওয়ান কেন্দ্র ও উধমপুরের মলহারে চলছে ভোটগ্রহণ। একই ছবি ধরা পড়েছে রাজৌরিতেও৷ কড়া নিরাপত্তায় ভোটগ্রহণ চলছে সকাল থেকে৷ আজ শনিবার এই ষষ্ঠ দফায় ভাগ্য নির্ধারণ করা হচ্ছে ৭১৫৬ জন প্রার্থীর৷ ৪০৬টি সরপঞ্চের পদ ও ২২৭৭টি পঞ্চায়েত সদস্যের পদের জন্য লড়াই হচ্ছে আজ৷ জম্মু কাশ্মীরের মুখ্য নির্বাচনী আধিকারিক শালিন কাবরা জানান, ১১১টি সরপঞ্চ আসন ও ১০৪৮টি পঞ্চায়েত সদস্যের পদে কোনও প্রতিদ্বন্দ্বীতাই হয়নি ৷

কমিশনের সূত্র অনুযায়ী আজ শনিবার বৈধ ভোটারের সংখ্যা ৫ লক্ষ ৯৭ হাজার ৩৯৬ জন৷ মোট ৭৭১টি পোলিং বুথকে অতি স্পর্শকাতর বলে ঘোষণা করা হয়েছে৷ এর মধ্যে ৪১০টি কাশ্মীরে ও বাকিগুলি জম্মু ডিভিশনের অন্তর্গত৷ এর আগে পঞ্চম দফার নির্বাচনে গড়ে সত্তর শতাংশের বেশি ভোট পড়েছিল জম্মু কাশ্মীরে৷ কাশ্মীরে ৩৩ শতাংশ ও জম্মুতে প্রায় ৮৫ শতাংশ ভোট পড়েছিল৷ সব মিলিয়ে মোট ৯ দফার ভোটগ্রহণ হবে রাজ্যে ৷

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন