
আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশ সিনিয়র মারা গেছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় ৯৪ বছর বয়সে তিনি মারা গেছেন বলে তার ছেলে সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ বিষয়টি জানিয়েছেন । সিনিয়র বুশ নামে পরিচিত রিপাবলিকান এ রাজনীতিক ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের যোদ্ধা। তিনি ১৯৬৪ সালে রাজনীতিতে প্রবেশের পর যুক্তরাষ্ট্রের ৪১তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। স্ত্রী বারবারার মৃত্যুর পর গত এপ্রিলে সংক্রমণজনিত কারণে সিনিয়র বুশকে একটি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরে তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে নেওয়া হয় ।