
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের দিকে ধেয়ে আসতে চলেছে ভয়াবহ ভূমিকম্প। যার কবলে পড়তে হবে বহু ভারতীয়কে। প্রভাব পড়বে পড়শি বাংলাদেশ, নেপাল ও ভূটানে । এমনই ভয়ানক ভবিষ্যতবাণী শোনাল গবেষকরা। ভারতের বেঙ্গালুরুর জহরলাল নেহরু সেন্টার ফর অ্যাডভান্সড সায়েন্টিফিক রিসার্চ নামক একটি সংস্থা এই বিষয়ে দীর্ঘদিন ধরে গবেষণা চালিয়েছে। সম্প্রতি সেই গবেষণা থেকে প্রাপ্ত রিপোর্ট প্রকাশ করেছে সংস্থাটি। রিপোর্টে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। সেই রিপোর্ট অনুসারে হিমালয়ের পার্বত্য এলাকার মাটি কেঁপে উঠবে অদূর ভবিষ্যতে। আর রিখটার স্কেলে সেই কম্পনের তীব্রতা হবে ৮.৫। হিমালয়ের একদম মধ্যবর্তী এলাকায় এই ভূমিকম্প ঘটবে বলে জানিয়েছেন বেঙ্গালুরুর উল্লিখিত সংস্থার গবেষক সিপি রাজেন্দ্রন।
মুলত ওই গবেষণা চালানো হয়েছে জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার পক্ষ থেকে প্রকাশিত নানাবিধ ছবি এবং গুগল কর্তৃক প্রকাশিত নানাবিধ ছবির উপরে ভিত্তি করে। একই সঙ্গে মহাকাশে ইসুরোর পাঠানো উপগ্রহের চিত্রগুলিও সহায়ক ছিল ভূমিকম্প সম্পর্কিত গবেষণা চালানোর জন্য। গবেষণায় উঠে এসেছে যে হিমালয়ের যে এলাকায় ভূমিকম্প হতে পারে বলে মনে করা হচ্ছে সেগুলী ভারত এবং নেপালের সীমান্তবর্তী এলাকায় অবস্থিত। যদিও অধিকাংশ এলাকা ভারতের মধ্যেই অবস্থিত। ভারতের চোরগালিয়া এবং পশ্চিম নেপালের মোহনা খোলা এলাকা এই ভূমিকম্পের কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশংকা করা হচ্ছে।