News71.com
 International
 01 Dec 18, 05:44 AM
 184           
 0
 01 Dec 18, 05:44 AM

মার্কিন নিষেধাজ্ঞার মুখেও ইরানের পক্ষে এশিয়ার বহু দেশ।

মার্কিন নিষেধাজ্ঞার মুখেও ইরানের পক্ষে এশিয়ার বহু দেশ।

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে। তবে এশিয়ার বিভিন্ন দেশ যুক্তরাষ্ট্রের সেই নিষেধাজ্ঞা মোকাবেলা করে দ্বিপাক্ষিক অর্থ ও ব্যাংকিং চুক্তি করতে আগ্রহী। সম্প্রতি এ তথ্য জানিয়েছেন ইরানের স্পিকার আলী লারিজানি। সম্প্রতি তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে অনুষ্ঠিত হয় এশিয়া পার্লামেন্টারি এসেম্বলি বা এপিএ। সম্মেলনে উপস্থিত নেতারা জ্বালানি,উন্নত প্রযুক্তি এবং পরিবেশ খাতে ইরানের সঙ্গে সহযোগিতা বাড়ানোর জন্য আলোচনা করেছেন। সেখান থেকে ইরানে ফিরে ইরানি স্পিকার গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন। ইরানের স্পিকার লারিজানি গণমাধ্যমকে বলেন,এশিয়ার বিভিন্ন দেশের ওপর আমেরিকা নিষেধাজ্ঞা আরোপ করেছে। এবারের সম্মেলনের ফাকে এসব দেশ নিষেধাজ্ঞা মোকাবিলায় অর্থ ও ব্যাংকিং বিষয়ক চুক্তি সইয়ের বিষয়ে ব্যাপক তৎপরতা চালিয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন