News71.com
 International
 01 Dec 18, 04:55 AM
 195           
 0
 01 Dec 18, 04:55 AM

ভোলপাল্টে ইরানের সঙ্গে একটি কার্যকরী চুক্তি করতে চায় যুক্তরাষ্ট্র॥  

ভোলপাল্টে ইরানের সঙ্গে একটি কার্যকরী চুক্তি করতে চায় যুক্তরাষ্ট্র॥   

আন্তর্জাতিক ডেস্কঃ নিজেদের চিরাচরিত ইরান বিরোধী অবস্থান পাল্টে এবার দেশটির সঙ্গে একটি কার্যকরী এবং গ্রহণযোগ্য চুক্তি করার আগ্রহের কথা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে এজন্য মধ্যপ্রাচ্যে অবশ্যই অবৈধ হস্তক্ষেপ বন্ধ করতে হবে বলে শর্ত দিয়েছেন ইরান বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত ব্রায়ান হুক। তার এমন বক্তব্যের মধ্যেই ইরান তার নৌবাহিনীতে নতুন দু'টি মিনি সাবমেরিন যুক্তের খবর দিয়েছে। আর তেহরানের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিতে সই করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতকাল শুত্রুবার ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী আব্বাসে উন্মোচন করা হয় দুটি গাদির সাবমেরিন। নিজস্ব প্রযুক্তিতে তৈরি সাবমেরিন দুটি পানির নিচ থেকে স্থলে মিসাইল ছুড়তে সক্ষম। একইসঙ্গে এগুলো সমুদ্রে স্থাপন করা মাইন অপসারণে সক্ষম। পারস্য উপসাগরে নিরাপত্তা নিশ্চিতে সাবমেরিন দুটি কাজ করবে বলে জানিয়েছে ইরানি নৌবাহিনী। ইরানি নৌবাহিনীর নির্মাণ বিষয়ক প্রধান জেনারেল আমির রাস্তেগারি বলেন, এই সাবমেরিনগুলো সেনা এবং মাইনসহ সব ধরনের নৌ অস্ত্র বহনে সক্ষম। নতুন যুক্ত এই সাবমেরিন দুটির প্রধান বিশেষত্ব হলো, এগুলোতে স্থাপন করা ক্ষেপণান্ত্রগুলোর চেয়ে অনেক বেশি শক্তিশালী ও ধ্বংসাত্মক।


ইরানের দুটি সাবমেরিন উন্মোচনের খবরের পরই দেশটির বিরুদ্ধে নতুন করে হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরান বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত ব্রায়ন হুক অভিযোগ করেছেন, নানা অজুহাতে ইরান মধ্যপ্রাচ্যে হস্তক্ষেপের চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইরানের এধরনের আগ্রাসী মনোভাব পরিহারেরও আহ্বান জানান তিনি। হুক বলেন, বর্তমান মার্কিন প্রশাসন পরমাণু চুক্তি ইস্যুতে ইরানের সঙ্গে নতুন করে একটি চুক্তি করতে আগ্রহী। ইরান বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত ব্রায়ান হুক বলেন, ইরান ইস্যুতে প্রেসিডেন্ট ট্রাম্পের অবস্থান খুবই পরিষ্কার। মধ্যপ্রাচ্যে ইরানের অযাচিত হস্তক্ষেপ কোনোভাবেই মানা হবে না। অবশ্যই ইরানের অস্ত্র আভিজাত্য বন্ধ করতে হবে।একই সঙ্গে বিভিন্ন সন্ত্রাসী সংগঠনকে দেওয়া ইরানি সাহায্যও বন্ধ করতে হবে। এর মধ্যেই ইরাকি মিলিশিয়াদের কাছে শত শত কোটি ডলার পাচারের মার্কিন অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইরানের মেলি ব্যাংক। তারা জানিয়েছে, মিলিশিয়াদের অর্থ সহায়তা নিয়ে মার্কিন অর্থ মন্ত্রণালয় যে অভিযোগ করেছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। এদিকে ইরানের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি অনুমোদন করেছে রাশিয়া। এর ফলে রুশ নেতৃত্বাধীন আঞ্চলিক ইউরেশিয়ান অর্থনৈতিক ইউনিয়নে যুক্ত হতে পারবে ইরান। ফলে ওই অঞ্চলে ইরানি বাণিজ্য কয়েকগুণ বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন