News71.com
 International
 01 Dec 18, 04:33 AM
 141           
 0
 01 Dec 18, 04:33 AM

অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বিতাড়ন করা হবে॥বিজেপি’র সর্বভারতীয় সভাপতি  

অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বিতাড়ন করা হবে॥বিজেপি’র সর্বভারতীয় সভাপতি   

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতে বসবাসরত অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাদের বিতাড়নের নির্দেশ দিলেন দেশটির ক্ষমতাসীন দল বিজেপি সভাপতি অমিত শাহ। আগামী ৭ ডিসেম্বর রাজস্থানে বিধানসভা নির্বাচনের আগে নির্বাচনী প্রচারে এসে কংগ্রেসকে তোপ দাগেন অমিত শাহ। আজ শুক্রবার রাজ্যটির নাগৌড় এলাকায় একটি নির্বাচনী প্রচারণায় উপস্থিত হয়ে তিনি বলেন, ‘সামনে ২০১৮-তে রাজস্থানের নির্বাচনে বসুন্ধরা রাজে এবং আগামী বছর ২০১৯-এ লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদিকে ভোট দিন। কাশ্মীর থেকে কন্যাকুমারী বা কলকাতা থেকে কচ্চ (গুজরাট)-এক এক জন করে অনুপ্রবেশকারীদের খুঁজে বের করে দেশ থেকে বাইরে বের করে দেব ।’

বিজেপি সভাপতির এই বক্তব্যেই পরিস্কার যে মোদি সরকারের প্রথম অগ্রাধিকারই হল দেশের জাতীয় নিরাপত্তা এবং আসামের জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) বাস্তবায়ন। গত জুলাই মাসে আসামে এনআরসি চূড়ান্ত খসড়া তালিকায় ৪০ লাখ মানুষের নাম বাদ পড়ার পরই দেশজুড়ে তীব্র রাজনৈতিক বিতর্ক ছড়িয়ে পড়ে। বিরোধীদের অভিযোগ অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিতাড়নের নামে দেশ থেকে মুসলিমদের তাড়াতে চায় বিজেপি ।

অমিত শাহের অভিযোগ, ‘এটা দেশের জাতীয় নিরাপত্তার বিষয়। কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের ১০ বছরের শাসনকালে আলিয়া, মালিয়া, জামালিয়া-সকলে পাকিস্তান থেকে ভারতে ঢুকেছে। অথচ কংগ্রেসের ভোট ব্যাংকের স্বার্থে কেউ তাদের আটকায়নি।’ জনসভায় উপস্থিত সকলের উদ্যেশ্যে অমিতের প্রশ্ন, ‘আপনারাই বলুন অবৈধ অনুপ্রবেশকারীদের বিতাড়ন উচিত নয় কি না? অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতেই আসামে এনআরসি করা হচ্ছে। অথচ রাহুল বাবা এবং তার সঙ্গীরা সংসদে গোলমাল করেন। তাদের প্রশ্ন কেন আমরা অনুপ্রবেশকারীদের বিতাড়ন করছি, তারা কি খাবে, কোথায় যাবে, তাদের মানবাধিকার কি হবে। কিন্তু এই অনুপ্রবেশকারীরা আমাদের দেশে ঢুকে বোমা ছুড়ে আমাদের দেশের মানুষদের হত্যা করছে, সেই সব মানুষদের পরিবারের মানবাধিকারের কি হবে?’ ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন