News71.com
 International
 30 Nov 18, 05:16 AM
 169           
 0
 30 Nov 18, 05:16 AM

নরেন্দ্র মোদী ছাড়া যে কেউ ভারতের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য॥মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু  

নরেন্দ্র মোদী ছাড়া যে কেউ ভারতের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য॥মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু   

আন্তর্জাতিক ডেস্কঃ দেশে অর্থনৈতিক স্থবিরতা এবং অশান্তির জন্য অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এবং টিডিপি প্রেসিডেন্ট এন. চন্দ্রবাবু নাইডু আজ বৃহস্পতিবার স্পষ্ট জানালেন, নরেন্দ্র মোদী বাদ দিয়ে যে কেউ ভারতের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য৷ তিনি আরও বলেন, মোদীর নেতিবাচক ভাবভঙ্গি আর্থিক এবং সামাজিক ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করছে৷ কিছু সাংবাদিকদের সামনে বক্তব্য পেশ করতে গিয়ে তিনি সরাসরি মোদীকে আক্রমণ করে বলেন, কোনও উন্নতি নেই, কোনও স্বাধীনতা নেই, কোনও শান্তি নেই৷

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী নাইডুয়ের দাবি করেন, তিনিই প্রথম যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগ দাবি করেন৷ তিনি মনে করেছিলেন যে, মোদী বদলে গিয়েছেন৷ সবাই তাই ভেবেছিল এবং এভাবেই বিজেপি ২০১৪-তে তার শক্তি বৃদ্ধি করেছিল৷ প্রধানমন্ত্রী মোদী শুধুমাত্র যে প্রতিশ্রুতি পালন করতেই ব্যর্থ হয়েছে তাই নয়, এর পাশাপাশি সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টগুলিকে রাজনৈতিক ক্ষেত্রেও ব্যবহার করা হচ্ছে৷ এমনকি টেলিফোনেও কেউ স্বতঃস্ফূর্তভাবে কথা বলতে পারে না, এমন সমস্যায় জীবনে আমাকে পড়তে হয়নি, বলে অভিযোগ তাঁর৷ তাঁর মতে, ৩৭ বছর ধরে টিডিপি কংগ্রেসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে, তবে তাদের মধ্যে পার্থক্য রাজনৈতিক ক্ষেত্রে, মতাদর্শে নয়৷ তবে বিজেপির সঙ্গে শুরু থেকেই মতাদর্শগত পার্থক্য রয়েছে টিডিপির৷ নাইডু আরও বলেন, গণতন্ত্র সমস্যার সম্মুখীন৷ প্রত্যেক দলকে নিজেদের অবস্থান নিয়ে সিদ্ধান্ত নিতে হবে৷ আগামী ১০ ডিসেম্বর বিজেপি বিরোধী দলগুলির মধ্যে বৈঠকেই স্থির করা হবে পরবর্তী পদক্ষেপ৷

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন