News71.com
 International
 30 Nov 18, 05:14 AM
 170           
 0
 30 Nov 18, 05:14 AM

চীনকে চ্যালেঞ্জ করে তাইওয়ানে দুটি জাহাজ পাঠাচ্ছে মার্কিন নৌবাহিনী  

চীনকে চ্যালেঞ্জ করে তাইওয়ানে দুটি জাহাজ পাঠাচ্ছে মার্কিন নৌবাহিনী   

আন্তর্জাতিক ডেস্কঃ চীনকে চ্যালেঞ্জ করে তাইওয়ানের সমর্থনে দুটি জাহাজ পাঠাচ্ছে মার্কিন নৌবাহিনী। চীন দাবি করে স্বশাসিত অঞ্চল হিসেবে থাকা তাইওয়ান তার অবিচ্ছেদ্য অংশ। তাইওয়ানকে নিজের সম্পূর্ণ নিয়ন্ত্রণে এনে দেশটির একটি প্রদেশে পরিণত করার সিদ্ধান্ত থেকে সরে আসার কথা কোনদিনও বলেনি চীন। তাইওয়ানের আন্তর্জাতিক স্বীকৃতি প্রত্যাহারে বিভিন্ন দেশের প্রতি কূটনৈতিক চাপ অব্যাহত রেখেছে দেশটি। যারা তাইওয়ানের বদলে চীনের প্রতি কূটনৈতিক আনুগত্য ঘোষণার দাবি উপেক্ষা করেছে এমন দেশ মাত্র ১৭টি।


এরই মাঝে যুক্তরাষ্ট্রের জাহাজ পাঠানোর বিষয়ে নিশ্চিতভাবেই ক্ষুব্ধ হয়ে উঠবে চীন। মার্কিন প্রশান্ত মহাসাগরীয় কমান্ড জানায়, তাইওয়ান স্ট্রেট দিয়ে যাওয়া জাহাজগুলো ইন্দো-প্রশান্ত অঞ্চলে স্বাধীনতায় যুক্তরাষ্ট্রের অঙ্গীকার বহন করে। মার্কিন নেভি এই যাত্রা অব্যাহত রাখবে। আন্তর্জাতিক আইন অনুযায়ী যেকোনও বন্দরে নোঙর ফেলবে। এক মার্কিন কর্মকর্তা বলেন, জাহাজের নাবিকরা নিরাপদে আছেন। তারা পেশাদার আচরণ করছেন। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তারা জাহাজর দুটি নজরদারিতে রেখেছেন এবং তারা আন্তর্জাতিক জলসীমা দিয়ে স্বাভাবিক চলাচল করেছে। চীন থেকে এখনও কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি। এর আগে ২২ অক্টোবর মার্কিন দুটি রণতরী তাইওয়ানে গেলে প্রতিবাদ জানিয়েছিলো চীন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন