News71.com
 International
 29 Nov 18, 12:37 PM
 298           
 0
 29 Nov 18, 12:37 PM

শ্রীলংকায় প্রধানমন্ত্রীর বেতন বন্ধ করে দিল সংসদ

শ্রীলংকায় প্রধানমন্ত্রীর বেতন বন্ধ করে দিল সংসদ

আন্তর্জাতিক ডেস্কঃ শ্রীলংকার প্রধানমন্ত্রীর বেতন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের জন্য বরাদ্দকৃত সব ধরনের বাজেট বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সংসদ। কার্যালয়টি প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা কর্তৃক সম্প্রতি নিয়োগ পাওয়া প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে দখল করেছেন। অন্যদিকে প্রধানমন্ত্রীর বাসভবন দখলে রেখেছেন বরখাস্তকৃত প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। উভয়ই নিজেকে বৈধ প্রধানমন্ত্রী দাবি করছেন। এরই মধ্যে শ্রীলংকার সংসদে দু’দফা ভোটাভুটিতে হেরেছেন রাজাপাকসে। সিরিসেনা বিরোধীদের নিয়ন্ত্রণে থাকা সংসদ আজ বৃহস্পতিবার ঘোষণা দেয়, তারা প্রধানমন্ত্রী ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের জন্য আর কোন অর্থ ছাড়বে না। তাদের দাবি রাজাপাকসে ও তার প্রসাশন বৈধ নয়। সুতরাং তারা সরকারের খরচ নিতে পারেন না। সাবেক অর্থমন্ত্রী রাভি করুনায়েকে জানান, বাজেট বন্ধ করে দেয়ার প্রস্তাবের পক্ষে ভোট দেন ১২৩ জন সংসদ সদস্য। মোট ২২৫ জন আইনপ্রণেতা রয়েছেন সংসদটিতে। তার মতে এ সিদ্ধান্তের ফলে প্রধানমন্ত্রীর কার্যালয় অকার্যকর হয়ে পড়বে। গত ২৬ অক্টোবর প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহকে বরখাস্ত করে সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসেকে নিয়োগ দেন প্রেসিডেন্ট মাইথ্রিপল সিরিসেনা। বিরোধীরা প্রেসিডেন্টের পদক্ষেপকে অসাংবিধানিক দাবি করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন