
আন্তর্জাতিক ডেস্কঃ উত্তর কোরিয়ার পার্লামেন্ট স্পিকার কিম ইয়ং ন্যাম ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে কয়েকটি দ্বিপক্ষীয় চুক্তিতে স্বাক্ষর করেছেন। দুই দেশের কূটনীতিকরা যেন বাধাহীনভাবে দুটি দেশেই প্রবেশ করতে পারেন সেজন্য ভিসাপ্রাপ্তি সহজ করতে একটি চুক্তি হয়েছে। উত্তর কোরিয়া এবং ভেনেজুয়েলার অর্থনৈতিক ও বানিজ্যিক সম্পর্ক দূর করতে এবং দুদেশের সম্পর্ক আরও মজবুত করতে এসব চুক্তি ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে। ভেনেজুয়েলা থেকে কিউবা এবং মেক্সিকো সফরেও যাবেন কিম ইয়ং ন্যাম।