News71.com
 International
 29 Nov 18, 05:21 AM
 199           
 0
 29 Nov 18, 05:21 AM

শ্রীলঙ্কার গৃহযুদ্ধে হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগে সেনাপ্রধান রবীন্দ্র আটক  

শ্রীলঙ্কার গৃহযুদ্ধে হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগে সেনাপ্রধান রবীন্দ্র আটক   

আন্তর্জাতিক ডেস্কঃ শ্রীলঙ্কার গৃহযুদ্ধে ১১ জন হত্যাকাণ্ডের অভিযোগে দেশটির সেনাপ্রধানকে আটক করা হয়েছে। গতকাল বুধবার কলম্বো ফোর্ট ম্যাজিস্ট্রেট সেনাপ্রধান অ্যাডমিরাল রবীন্দ্র উইজেগুনারাত্নেকে পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। জানা গেছে, ২০০৮ ও ২০০৯ সালে দুইজন তরুণকে অপহরণ ও হত্যা মামলায় তার সংশ্লিষ্টতা রয়েছে বলে ধারনা করা হচ্ছে। আদালত তার জামিনের আবেদনও নামঞ্জুর করেছেন। ম্যাজিস্ট্রেট রাঙ্গা দেশনায়েক বলেন, আমি জামিন নামঞ্জুর করছি কারণ আপনি স্বাক্ষীদের প্রভাবিত করার ক্ষমতা রাখেন।

তবে সেনাপ্রধান এসব অভিযোগ অস্বীকার করেছেন। তার সঙ্গে কথা বলারও সুযোগ দিচ্ছেন না দেহরক্ষীরা। এর আগে তাকে বেশ কয়েকবার আদালতে হাজিরের নির্দেশ দেওয়া হলেও আসেননি। গতকাল বুধবার সকালে নিজে এসেই আত্মসমর্পণ করেন। আদালতে তদন্তকারী কর্মকর্তারা জানান, হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত নেভি গোয়েন্দা কর্মকর্তা চন্দনরা প্রসাদকে রক্ষার চেষ্টা করেছিলেন সেনাপ্রধান। পরে তার বিরুদ্ধে তিনটি গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। পুলিশের ধারণা, ১১ জনকে নৌবাহিনীর হেফাজতে হত্যা করা হয়েছে। তাদের মরদেহেরও সন্ধান মেলেনি। ৩৭ বছরের গৃহযুদ্ধে অনেক সামরিক কর্মকর্তার বিরুদ্ধেই অভিযোগ এসেছে। বিচারের মুখোমুখি হয়েছেন বেশ কয়েকজন গোয়েন্দা কর্মকর্তাও।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন