News71.com
 International
 28 Nov 18, 03:06 PM
 281           
 0
 28 Nov 18, 03:06 PM

দুই দিনব্যাপী ভারত-রুশ সেনাদের যৌথ সামরিক মহড়া শুরু॥

দুই দিনব্যাপী ভারত-রুশ সেনাদের যৌথ সামরিক মহড়া শুরু॥

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের উত্তর প্রদেশে ভারতীয় এবং রাশিয়া সেনাদের যৌথ সামরিক মহড়া ইন্দ্রা ২০১৮ শুরু হয়েছে। আজ বুধবার প্রদেশটির ঝাঁসিতে দুই দিনব্যাপী এ মহড়া শুরু হয়। রুশ সেনাবাহিনীর পঞ্চম ব্যাটালিয়ন এবং ভারতীয় সেনাবাহিনীর একটি পদাতিক ব্যাটালিয়নের অন্তত ৫০০ সদস্য এ সামরিক মহড়ায় অংশ নিচ্ছে। উভয় দেশের সেনাবাহিনীর যৌথ পরিকল্পনা বাস্তবায়ন এবং পারস্পারিক সহযোগিতা বাড়াতেই এর আয়োজন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। জাতিসংঘের অধীনে বিদ্রোহ দমনের কসরত হিসেবে সামরিক মহড়াটি আগামীকাল বৃহস্পতিবার শেষ হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন