News71.com
 International
 28 Nov 18, 02:31 PM
 221           
 0
 28 Nov 18, 02:31 PM

ভারত-পাকিস্তান কখনও একে অপরের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না।।প্রধানমন্ত্রী ইমরান খান

ভারত-পাকিস্তান কখনও একে অপরের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না।।প্রধানমন্ত্রী ইমরান খান

আন্তর্জাতিক ডেস্কঃ ইমরান খান পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক, নেতৃত্ব দিয়েছেন দেশটির একমাত্র বিশ্বকাপ জয়ে। অবসরের পর খেলার মাঠ ছেড়ে রাজনীতির মাঠে নামেন। রাজনীতির মাঠে জয়ী হয়ে পেয়েছেন দেশ চালানোর অধিনায়কত্ব। সেখানেও সফলতার সঙ্গে সবচেয়ে বড় শত্রু ভারতকে কৌশলগত ভাবে মোকাবিলা করছেন। আজ বুধবার ভারতসীমান্ত সংলগ্ন কার্তারপুর করিডোরের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর তিনি দুই দেশের সম্পর্ক উন্নয়নের ওপর গুরত্বারোপ করে বলেন, পারমাণবিক শক্তিধর এই দুই দেশ কখনও একে অপরের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না।

চলতি বছরে পাকিস্তানের প্রধানমন্ত্রিত্ব পাওয়ার পর ইমরান খান বলেছিলেন, দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নে ভারত যদি এক পা এগিয়ে আসে তাহলে পাকিস্তান দুই ধাপ এগিয়ে আসবে। ইমরান খান বলেন, পাকিস্তান ও ভারতের অবস্থান আজকে কোথায়? আমরা বিগত ৭০ বছর ধরে এমনটা দেখে আসছি। আমরা যদি একে অপরকে দোষারোপ না করি, সম্পর্ক উন্নয়নে এগিয়ে না আসি তাহলে অবস্থা সারাজীবন এমনই থাকবে। আমাদের উভয় পক্ষেরই কিছু ভুল-ত্রুটি আছে। তাই বলে তো অতীত নিয়ে বসবাস করতে পারি না। বরং অতীতের এসব খারাপ অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আমাদের নিজেদের সংশোধন করা উচিত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন