
আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়ার ফোরাত নদীর উত্তরপূর্বতীরের শহর রাকায় একটি বৃহত্তম গণকবরের সন্ধান পাওয়া গেছে। সেই গণকবর থেকে পাঁচ শতাধিক মরদেহ উদ্ধার করা হয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা। ধারণা করা হচ্ছে, আইএস দমনের নামে মার্কিন জোটের হামলায় অনেক মানুষ নিহত হয়েছিল। সেই যুদ্ধে নিহতদের এভাবেই দেশটির বিভিন্ন এলকায় গণকবর দেয়া হয়। উদ্ধার অভিযান পরিচালনাকারী দলগুলো সেই এলাকায় গণকবরের সন্ধান অব্যাহত রেখেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ফরেনসিক দলসহ সেখানে গণকবরের সন্ধানে খোঁড়াখুঁড়ি শুরু হয় প্রায় একমাস আগে। উদ্ধারকাজে নেতৃত্বদানকারীরা বলছেন, রাকাকে স্বাধীন করার আন্দোলন চলাকালে এসব মানুষ নিহত হন। সেখানকার উদ্ধারকারী ও খননকার্য পরিচালনাকারীরা অনুমান করছেন, গণকবরটিতে প্রায় দেড় হাজার মরদেহ পুতে ফেলা হয়েছে। কর্মকর্তারা বলছেন, গতকাল মঙ্গলবার ওই গণকবরটি থেকে ৫১৬টি মরদেহ তোলা হয়। আরও মরদেহের সন্ধানে উদ্ধারকার্যক্রম অব্যাহত রয়েছে।