News71.com
 International
 28 Nov 18, 07:19 AM
 192           
 0
 28 Nov 18, 07:19 AM

ভেনেজুয়েলার স্বাস্থ্য ও পুষ্টি উন্নয়নে ৯২ লাখ ডলার সহায্য দিচ্ছে জাতিসংঘ  

ভেনেজুয়েলার স্বাস্থ্য ও পুষ্টি উন্নয়নে ৯২ লাখ ডলার সহায্য দিচ্ছে জাতিসংঘ   

আন্তর্জাতিক ডেস্কঃ অর্থনৈতিক সংকটে জর্জরিত লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলার স্বাস্থ্য ও পুষ্টি উন্নয়নে জন্য ৯২ লাখ ডলার সহযোগিতার দিচ্ছে জাতিসংঘ। প্রথমবারের মতো গতকাল মঙ্গলবার জাতিসংঘ এই তহবিল অনুমোদন দিয়েছে। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো নেতৃত্বাধীন সমাজতান্ত্রিক অর্থনীতির দেশটির অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়ায় ক্ষুধা ও অনেক রোগ ছড়িয়ে পড়েছে। দেশটির জন্য জাতিসংঘের এটাই প্রথম জরুরি আর্থিক সহযোগিতা। ভেনেজুয়েলার সরকার দেশের অর্থনৈতিক সংকটের জন্য যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিদের অর্থনৈতিক যুদ্ধকে দায়ী করে আসছে।

সরকারবিরোধী ও সমালোচকরা ভেনেজুয়েল কর্তৃপক্ষ মানবিক সংকট মোকাবিলার কথা স্বীকার করায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন। দীর্ঘদিন মাদুরো এটা অস্বীকার করে এসেছেন। এদের অনেকেই আবার আশঙ্কা করছেন, জাতিসংঘের এই তহবিল ক্ষমতাসীন সোশ্যালিষ্ট পার্টির মধ্যে দুর্নীতির মাত্রা বাড়িয়ে দেবে। গত সপ্তাহেই ভেনেজুয়েলার সাবেক অর্থমন্ত্রী মার্কিন প্রসিকিউটরের কাছে স্বীকারোক্তি দেন ১ বিলিয়ন ঘুষ গ্রহণের। জাতিসংঘের সেন্ট্রাল ইমার্জেন্সি রেসপন্স ফান্ড (সিইআরএফ) থেকে ভেনেজুয়েলা এই অর্থ দেওয়া হচ্ছে। এই অর্থ পাঁচ বছরের কম বয়সী শিশু, গর্ভবর্তী নারী ও সন্তানকে দুধ খাওয়ানো মায়েদের পুষ্টি প্রকল্পে ব্যয় করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন