
আন্তর্জাতিক ডেস্কঃ শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইত্রিপালা সিরিসেনার জোটসঙ্গীরা গতকাল থেকে পার্লামেন্ট বর্জন শুরু করেছেন। এর মধ্য দিয়ে দেশটিতে রাজনৈতিক অচলাবস্থা দ্বিতীয় মাসে গড়াল। প্রেসিডেন্ট সিরিসেনা গত ২৬ অক্টোবর প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেকে বরখাস্ত করে তাঁর স্থলে মাহিন্দা রাজাপক্ষেকে নিয়োগ দেন। তখন থেকেই রাজনৈতিক অচলাবস্থা চলছে। সিরিসেনার ইউনাইটেড পিপলস ফ্রিডম অ্যালায়েন্সের নিমল দ্য সিলভা বলেন,স্পিকার পক্ষপাতহীনভাবে দায়িত্ব পালনের প্রতিশ্রুতি না দেওয়া পর্যন্ত আমরা পার্লামেন্টে যাব না। অন্যদিকে বিক্রমাসিংহের আস্থাভাজন এরান বিক্রমাসিংহে বলেন,সাধারণত বিরোধী দল পার্লামেন্ট বর্জন করে। কিন্তু নিজেদের সরকারি দল হিসেবে দাবিকারীরা পার্লামেন্ট বর্জনের অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন।