News71.com
 International
 28 Nov 18, 04:44 AM
 193           
 0
 28 Nov 18, 04:44 AM

রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক বাতিলের হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প  

রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক বাতিলের হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প   

আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার সামুদ্রিক সংঘর্ষের পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একটি বৈঠক বাতিল করার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি রাশিয়ার সঙ্গে ইউক্রেনের নতুন বিরোধ সম্পর্কে পুরো প্রতিবেদনের অপেক্ষা করছেন। এই সপ্তাহে আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসে হতে যাওয়া জি-টুয়েন্টি সম্মেলনের পার্শ্ব বৈঠকে মিলিত হওয়ার কথা রয়েছে ট্রাম্প ও পুতিনের। তবে ট্রাম্পের বক্তব্যের পর তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

গতকাল মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, তার জাতীয় নিরাপত্তা দলের কাছ থেকে আসতে যাওয়া প্রতিবেদন খুবই সুনির্দিষ্ট। তিনি বলেন, হতে পারে আমি রুশ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকই করবো না। এমন হতে পারে আমি আর কখনই বৈঠক করবো না। আমি আগ্রাসন পছন্দ করি না। আমি ওই আগ্রাসন একেবারেই চাই না। এর আগে ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন সাংবাদিকদের বলেছিলেন, আগামী শুক্র ও শনিবার হতে যাওয়া বৈঠকে ট্রাম্প ও পুতিন নিরাপত্তা, অস্ত্র নিয়ন্ত্রণ এবং ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন। বর্তমান ইস্যুতে ইউক্রেনকে আরও সহায়তা করতে ইউরোপীয় দেশগুলোকে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হেইদার নুয়ের্ট বলেন, যুক্তরাষ্ট্র রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার আরও কঠিন প্রয়োগ দেখতে চায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন