
আন্তর্জাতিক ডেস্কঃ তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের সঙ্গে দেখা করার আগ্রহ প্রকাশ করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু বলেন, এরদোয়ানকে ফোনে অনুরোধ করেছিলেন যে বুয়েন্স এইরেসে তাদের সাক্ষাত সম্ভব কি না। এরদোয়ান জবাবে বলেছেন দেখা যাক।
আগামী ৩০ নভেম্বর থেকে আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্স শহরে শিল্পোন্নত ২০টি দেশের জোট (জি টুয়েন্টি) এর দুইদিনব্যাপী ১৩তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু বলেছেন, প্রেসিডেন্ট এরদোয়ান ওই সম্মেলনে সৌদি যুবরাজ বা সৌদি কোনও কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করবেন না। এই মুহূর্তে যুবরাজের সঙ্গে দেখা করার কোনও কারণই।