News71.com
 International
 28 Nov 18, 04:31 AM
 153           
 0
 28 Nov 18, 04:31 AM

যুক্তরাষ্ট্রের শিকাগোতে তীব্র তুষারঝড়॥এক হাজার ফ্লাইট বাতিল

যুক্তরাষ্ট্রের শিকাগোতে তীব্র তুষারঝড়॥এক হাজার ফ্লাইট বাতিল

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের শিকাগোতে তীব্র তুষারপাত ও তুষারঝড় অব্যাহত রয়েছে। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে শহরের বাসিন্দাদের জনজীবন। তীব্র তুষারপাতের কারণে শিকাগো বিমানবন্দরে দেখা দিয়েছে ভয়াবহ ফ্লাইট বিপর্যয়। বাতিল করা হয়েছে প্রায় এক হাজার ফ্লাইট। এতে বিমানবন্দরে বিপাকে পড়েছেন হাজার হাজার যাত্রী। যুক্তরাষ্ট্রের আবহাওয়া বিভাগ জানায়, শিকাগো বিমানবন্দরে আজ মঙ্গলবার পর্যন্ত প্রায় সাড়ে ৭ ইঞ্চি তুষারপাত রেকর্ড করা হয়। এছাড়াও, ইলিনয়ের মিডওয়ে আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৫ ইঞ্চি তুষারপাত রেকর্ড করা হয়। ভয়াবহ তুষারপাতের কারণে বন্ধ রয়েছে শিকাগোর প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠান। বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেনা কেউ। রাস্তাঘাট তুষারের আস্তরণে ঢেকে যাওয়ায় ব্যহত হচ্ছে যান চলাচল। তুষারপাত আগামী কয়েকদিন অব্যাহত থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন