News71.com
 International
 27 Nov 18, 01:14 PM
 319           
 0
 27 Nov 18, 01:14 PM

গুপ্তচরবৃত্তির অভিযোগে বিচারের মুখোমুখি হচ্ছেন পানামার সাবেক প্রেসিডেন্ট রিকার্ডো  

গুপ্তচরবৃত্তির অভিযোগে বিচারের মুখোমুখি হচ্ছেন পানামার সাবেক প্রেসিডেন্ট রিকার্ডো   

আন্তর্জাতিক ডেস্কঃ রাজনৈতিক গুপ্তচরবৃত্তির অভিযোগে পানামার সাবেক প্রেসিডেন্ট রিকার্ডো মার্টিনেলকে বিচারের মুখোমুখি করার আদেশ দিয়েছে সেদেশের আদালত। আজ মঙ্গলবার আদালত এ রুল জারি করে। ২০০৯ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত পানামার প্রেসিডেন্ট ছিলেন মার্টিনেল।


সাবেক প্রেসিডেন্ট রিকার্ডোর বিরুদ্ধে অভিযোগ, অন্তত ১৫০ জন ব্যক্তির মধ্যকার যোগাযোগ ব্যবস্থা ব্যাহত করার আদেশ দিয়েছিলেন তিনি। পাশাপাশি, গুপ্তচরবৃত্তির জন্য প্রয়োজনীয় সরঞ্জামাদি কিনতে লাখ লাখ ডলার খরচ করার অভিযোগও রয়েছে মার্টিনেলের বিরুদ্ধে। নিজ স্বার্থে এসব সরঞ্জামাদি কেনায় তার বিরুদ্ধে অর্থআত্মসাতের অভিযোগ দায়ের করা হয়েছে। অবশ্য, অভিযোগগুলো অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেছেন মার্টিনেল। জানা গেছে, আগামী ১১ ডিসেম্বর থেকে মার্টিনেলের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হবে। দোষী সাব্যস্ত হলে ২১ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে তার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন