
আন্তর্জাতিক ডেস্কঃ ডাকনাম। খেলাধুলা,বিনোদন ও রাজনীতির জগতের কম তারকারই একটি নাম পাওয়া যায়। কারণ এসব তারকাকে তাদের কাছের মানুষরা বিভিন্ন নামে ডেকে থাকেন। এটা জানার জন্যও আগ্রহের কমতি থাকে না ভক্তদের। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যাদের ডাক নাম দিয়েছেন সবই ছিল ব্যাঙ্গাকৃতির। অর্থাৎ ব্যাঙ্গ করে ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের প্রধানদের নানা নাম দিয়েছিলেন। যেমন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনকে ক্রুকড হিলারি।
সাবেক অ্যাটর্নি জেনারেল জেফ সেশনসকে মিস্টার ম্যাগো,ডেপুটি অ্যাটর্নি জেনারেল রড রোজেনস্টেইনকে মিস্টার পিপার্স,উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে রকেট ম্যান এবং সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে অ্যানিম্যাল আসাদ হিসেবে আখ্যা দিয়েছিলেন ট্রাম্প। তবে এবার নিজের ডাকনামটাও প্রকাশ করে দিলেন তিনি। গত রবিবার এক টুইট বার্তায় ডোনাল্ড ট্রাম্প লেখেন,আমাদের অর্থনীতির জন্য ভালো একটা খবর হলো তেলের দাম কমছে আপনাকে ধন্যবাদ। বিষয়টা অনেক বড় অঙ্কের করের টাকা পাওয়ার মতো। মুদ্রাস্ফীতি কমছে শুনতে পাচ্ছ ফেডারেল রিজার্ভ সিস্টেম কর্তৃপক্ষ।