News71.com
 International
 27 Nov 18, 05:55 AM
 184           
 0
 27 Nov 18, 05:55 AM

অস্ট্রেলিয়ায় চলন্ত বিমানে ঘুমন্ত পাইলট ॥  

অস্ট্রেলিয়ায় চলন্ত বিমানে ঘুমন্ত পাইলট ॥   

নিউজ ডেস্কঃ বাস-ট্রাক কিংবা প্রাইভেটকারে চালকের ঘুমিয়ে পড়ার কথা আমরা অনেকবার শুনেছি। এতে অনেক সময় দুর্ঘটনাও ঘটেছে। কিন্তু এবার জানা গেল বিমানে পাইলট ঘুমিয়ে পড়ার কথা। এই ঘটনাটি অস্ট্রেলিয়ার। দেশটির একটি চার্টার্ড ফ্লাইটের পাইলট ঘুমিয়ে পড়ায় যাত্রীবাহী বিমানকে গন্তব্য থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে অবতরণ করতে হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল সোমবার এক বরাত দিয়ে একথা জানিয়েছে যুক্তরাজ্যের এই গণমাধ্যম ।

এটিএসবি’র পক্ষ থেকে বলা হয়েছে, গত ৮ নভেম্বরের একটি ফ্লাইট নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে না পারার ঘটনা তদন্ত করছে তারা। ফ্লাইট ট্র্যাকিং তথ্যানুসারে, ঘটনার দিন সকাল ৬টা ২১ মিনিটে গন্তব্য থেকে ৪৬ কিলোমিটার দূরবর্তী কিং আইল্যান্ড এয়ারপোর্টে নিরাপদে অবতরণ করে বিমানটি। এদিন পাইপার পিএ-৩১ নাভাজা ভিএইচ-টিডব্লিউইউ’র এই বিমান ৭টি ফ্লাইটের একটি ছিল এটি। বিবৃতিতে এটিএসবি জানিয়েছে, তদন্তের সময় পাইলটদের আরও জিজ্ঞাসাবাদ করা হবে। তবে প্রাথমিকভাবে জানা গেছে, বিমানটি চালানোর সময় ওই পাইলট ঘুমিয়ে পড়ার কারণেই এটি গন্তব্য থেকে ৪৬ কিলোমিটার দূরে চলে যায়। তদন্ত শেষে আগামী বছরের মার্চে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছে এটিএসবি ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন