
আন্তর্জাতিক ডেস্কঃ বিদেশি শত্রু ঠেকাতে তৈরি হয়েছিল চীনের প্রাচীর। অথচ একটু একটু করে এই প্রাচীর ভেঙে ঘরবাড়ি তৈরি চলছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে জাপানি বোমা, নিজস্ব সেনা বাঙ্কার,সব মিলিয়ে ২ হাজার বছরেরও বেশি প্রাচীন চীনের প্রাচীরের অন্তত ৩০ শতাংশ ক্ষয়ে গেছে বলে জানিয়েছে ন্যাশনাল জিয়োগ্রাফিক। প্রাচীর ভাঙ্গা রোধে এ বার ড্রোন হাতিয়ার করছে বেজিং। প্রাচীরের কোথায় কতখানি ক্ষতি হয়েছে,ইতিমধ্যে তার একটি তালিকাও করা হয়েছে ড্রোন থেকে পাওয়া হাই ডেফিনেশন,থ্রি ডি ছবিতে। এখন কাজ,নতুন করে ইট, পাথর বসিয়ে প্রাচীরের হাল ফেরানো। প্রাচীরের জটিল গঠনের সঙ্গে মিলিয়ে সেটা যে সহজ নয়,তা মানছেন বিশেষজ্ঞরা।