News71.com
 International
 26 Nov 18, 05:43 PM
 248           
 0
 26 Nov 18, 05:43 PM

অযোধ্যায় রাম মন্দির নির্মাণ না করলে ভারতে ক্ষমতা হারাবে বিজেপি॥শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে  

অযোধ্যায় রাম মন্দির নির্মাণ না করলে ভারতে ক্ষমতা হারাবে বিজেপি॥শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে   

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের কট্টর হিন্দুত্ববাদী রাজনৈতিক দল শিব সেনা’র প্রধান উদ্ধব ঠাকরে ক্ষমতাসীন দল বিজেপিকে অযোধ্যায় রাম মন্দির নির্মাণে দ্রুত উদ্যোগ গ্রহণের তাগিদ দিয়েছেন। অবিলম্বে অধ্যাদেশ জারি করে অযোধ্যায় রাম মন্দির নির্মাণের কাজ শুরু করার দাবি জানিয়েছেন তিনি। ক্ষমতাসীন দলকে সতর্ক করে তিনি বলেছেন, রাম মন্দির নির্মাণ করতে ব্যর্থ হলে বিজেপি পরেরবার ক্ষমতায় আসতে পারবে না। ভারতে লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততোই হিন্দুত্ববাদী সংগঠনগুলোর পক্ষ থেকে জোরালো হচ্ছে রাম মন্দির নির্মাণের দাবি। নিজেদের শরিক দলগুলোর কাছেও ক্রমশ কোনঠাসা হতে শুরু করেছে বিজেপি। শিবসেনা থেকে শুরু করে বিশ্বহিন্দু পরিষদ সকলেই একটি দাবিতে সোচ্চার হয়েছে, আগে অযোধ্যায় রামমন্দির তৈরি করতে হবে। বলা চলে এই রামমন্দির তৈরির উপরই নির্ভর করছে বিজেপি ২০১৯–এর লোকসভা নির্বাচনের ভবিষ্যত।


আজ সোমবার সকালে শিব সেনা প্রধান উদ্ধব ঠাকরে অযোধ্যায় বাবরিস্থলে রাম লালা দর্শন করেন। পরে সাংবাদিকদের তিনি বলেন, সবদিক খতিয়ে দেখছে বিজেপি। কেন তারা এখনও কোনও সমাধান খুঁজে পেল না? আমি এখানে এসেছি শুধু বিজেপি-কে এটা বলার জন্য যে, তারা হিন্দুদের আবেগ নিয়ে খেলতে পারে না। এই বিজেপি সরকার যথেষ্ট শক্তিশালী। তারা খুব সহজেই এই মন্দির নির্মাণ করতে পারে।' রাম মন্দির তৈরি না-হলে বিজেপি আগামী নির্বাচনে জিততে পারবে না বলেও সতর্ক করেন শিব সেনা প্রধান। উদ্ধব আরও বলেন, আমি মানুষের কথা ভেবে এখানে এসেছি। লুকোনো কোনও অ্যাজেন্ডা নেই। কোনও ঘৃণা ছড়াতেও আসিনি।আমরা সবাই রাম মন্দিরের অপেক্ষায় রয়েছি। প্রত্যেক হিন্দু ভগবান রামের জন্মস্থানে তার একটা মন্দির চান। আর হিন্দুত্বের অর্থ, কথা রাখা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন