News71.com
 International
 26 Nov 18, 05:42 PM
 265           
 0
 26 Nov 18, 05:42 PM

ফিলিস্তিনে সকল কার্যক্রম বাতিল করছে মার্কিনসংস্থা ইউএসএআইডি  

ফিলিস্তিনে সকল কার্যক্রম বাতিল করছে মার্কিনসংস্থা ইউএসএআইডি   

আন্তর্জাতিক ডেস্কঃ অবরুদ্ধ ফিলিস্তিনি অঞ্চলগুলোতে নিজেদের সকল কার্যক্রম বন্ধ করে দিচ্ছে যুক্তরাষ্ট্রের উন্নয়ন বিষয়ক আন্তর্জাতিক সহায়তা সংস্থা ইউএসএআইডি। আজ সোমবার এক ঘোষণায় তারা জানায় ২০১৯ সালের জানুয়ারির মধ্যে ফিলিস্তিনে পুরোপুরি কার্যক্রম বন্ধ করবে তারা। ইতোমধ্যে ছাটাই করা হয়েছে সংস্থাটি অর্ধেকের বেশি কর্মীকে। জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী স্বীকৃতি দেওয়ার পর ফিলিস্তিনের সঙ্গে সম্পর্কের অবনতি হলে ধারাবাহিকভাবে গাজা ও পশ্চিম তীরে তহবিল বাতিল করে চলেছে যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনিদের জন্য জাতিসংঘের শরণার্থী সংস্থা থেকে আগেই ৬৫ মিলিয়ন ডলার বরাদ্দ প্রত্যাহার করেছে ট্রাম্প প্রশাসন। জুনে ফিলিস্তিনিদের আরেকটি সহযোগিতাও বাতিল করা হয়।


যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর সংস্থাটিকে জানিয়েছিলো যে ডিসেম্বরের মদ্যে তাদের ৬০ শতাংশ কর্মী ছাটাই করতে হবে। এটাই হবে অবরুদ্ধ পশ্চিম তীর ও গাজা উপত্যকা থেকে সরে আসার প্রথম ধাপ। অবরুদ্ধ ফিলিস্তিনে এখন পর্যন্ত ৫৫০ কোটি ডলারের মতো সহায়তা করেছে সংস্থাটি। তৈরি করেছে রাস্তা, স্কুল, হাসপাতাল ও কমিউনিটি সেন্টার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন যে তিনি ফিলিস্তিনে সহায়তা কমিয়ে দেবেন। জাতিসংঘের ত্রাণ সংস্থাতেও সাড়ে ছয় কোটি ডলার সহায়তা কমানোর ঘোষণা দেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন