News71.com
 International
 26 Nov 18, 05:04 AM
 178           
 0
 26 Nov 18, 05:04 AM

গুরুতর অসুস্থ জিম্বাবুয়ের সাবেক প্রেসিডেন্ট রবার্ট মুগাবে

গুরুতর অসুস্থ জিম্বাবুয়ের সাবেক প্রেসিডেন্ট রবার্ট মুগাবে

আন্তর্জাতিক ডেস্কঃ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন জিম্বাবুয়ের সাবেক প্রেসিডেন্ট রবার্ট মুগাবে। ৯৪ বছর বয়সী মুগাবে বার্ধক্যের কারণে অচল হয়ে পড়েছেন । এ বিষয়ে জিম্বাবুয়ের প্রেসিডেন্ট এমারসন এমনানগাওয়া গতকাল রবিবার জানিয়েছেন অসুস্থতার কারণে মুগাবে সিঙ্গাপুরে চিকিৎসা নিচ্ছেন। মুগাবের পৈত্রিক এলাকা জিভিম্বায় তার অসংখ্য সমর্থকদের উদ্দেশ্য করে এমনানগাওয়া বলেন, অবশ্যই সে এখন বৃদ্ধ। সে এখন হাঁটতে পারছেনা কিন্তু সে যা চাইবে আমরা তাকে তাই দিব। আমরা তার সেবা করছি। এ সময় এমনানগাওয়া তার ভাষণে মুগাবেকে জিম্বাবুয়ের জাতির পিতা হিসেবেও সম্বোধন করেন। ১৯৮০ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা পাওয়ার পর থেকে প্রায় ৪০ বছর জিম্বাবুয়কে শাসন করেছেন রবার্ট মুগাবে। গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেয়া হয়। সেখান থেকে অক্টোবরে ফিরে আসার কথা থাকলেও অবস্থার অবনতি ঘটলে তাকে সিঙ্গাপুরে অতিরিক্ত এক মাসের জন্য রাখার সিদ্ধান্ত নেয়া হয়। সুস্থ হলে এ মাসের শেষের দিকে দেশে ফিরতে পারেন তিনি। প্রসঙ্গত, গত বছর নভেম্বরে রবার্ট মুগাবেকে ক্ষমতাচ্যুত করা হয়। এরপর প্রেসিডেন্ট হিসেবে নির্বাচনে জয় লাভ করেন এমারসন এমনানগাওয়া।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন