News71.com
 International
 26 Nov 18, 05:03 AM
 193           
 0
 26 Nov 18, 05:03 AM

ইরাক-ইরান সীমান্তে শক্তিশালী ভূমিকম্প॥নিহত শতাধিক  

ইরাক-ইরান সীমান্তে শক্তিশালী ভূমিকম্প॥নিহত শতাধিক   

আন্তর্জাতিক ডেস্কঃ ইরাক-ইরান সীমান্তে ৬ দশমিক ৩ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পে প্রাণ হারালেন দুই দেশের শতাধিক মানুষ ও অন্তত ৫০০ জন আহত হয়েছে। স্থানীয় সময় গতকাল রবিবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে এ ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) বলেছে, রবিবার রাতের এ ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। তারা জানাচ্ছে, ভূমিকম্পটি এতোটাই শক্তিশালী ছিল যে, ইরাক-ইরান সীমান্তসহ কুয়েত এবং ইসরায়েলেও অনুভূত হয়েছে।

ইরাকের পশ্চিম প্রান্তে ভবেশ জোরাল ভূমিকম্প হয়েছে, সারপোল-ই-জাহাব, কাসের-ই-সিরিন প্রভৃতি গ্রামীণ এলাকাগুলি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক বাড়ি ভেঙে পড়েছে। অনেক জায়গায় বড় দেওয়াল চাপা পরে বহু মানুষের মৃত্যু হয়েছে। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি দুর্গত অঞ্চলে উদ্ধার ও ত্রাণ তৎপরতা শুরু করেছে। এদিকে আবারও ভূমিকম্প আঘাত হানতে পারে এমন আশঙ্কায় কেরমানশাহ প্রদেশের মানুষজন সারারাত ঘরের বাইরে কাটিয়েছেন। প্রচণ্ড ঠাণ্ডা উপেক্ষা করে তারা রাস্তা ও পার্কে অবস্থান করেন। কেরমানশাহ প্রদেশের ডেপুটি গভর্নর জেনারেল বলেছেন, হাসপাতালে শত শত মানুষের চিকিৎসা চলছে। আহত এসব মানুষের বেশিরভাগ সারপোলে জাহাব ও গিলানে গার্ব শহরের অধিবাসী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন