News71.com
 International
 26 Nov 18, 05:02 AM
 187           
 0
 26 Nov 18, 05:02 AM

মিসরের অ্যাটর্নি জেনারেলকে হত্যার দায়ে ৯ জনের মৃত্যুদণ্ড

মিসরের অ্যাটর্নি জেনারেলকে হত্যার দায়ে ৯ জনের মৃত্যুদণ্ড
আন্তর্জাতিক ডেস্কঃ মিসরের সাবেক অ্যাটর্নি জেনারেলকে হত্যার দায়ে ৯ জনের মৃত্যুদণ্ড বহাল রেখেছে দেশটির সুপ্রিম কোর্ট। ২০১৫ সালের ওই হত্যাকাণ্ডের বিচারে নিম্ন আদালতে মৃত্যুদণ্ড পাওয়া আরও ৬ জনকে আজীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে দেশটির সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির ছেলে মোহাম্মদ তাহা রয়েছেন। জানা গেছে, ২০১৫ সালের কায়রোর পূর্বাঞ্চলে এক গাড়ি বোমা হামলায় নিহত হন অ্যাটর্নি জেনারেল হিসাম বারাকাত। ওই ঘটনায় দণ্ডপ্রাপ্তরা দোষী প্রমাণিত হয়। নিম্ন আদালতে ১৫ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। তবে সুপ্রিম কোর্টে ৬ জনের সাজা কমিয়ে আজীবন কারাদণ্ড দেওয়া হয়। আর ৯ জনের সাজা বহাল রাখা হয়। ২০১৩ সালে এক সেনা অভ্যুত্থানের মাধ্যমে মিসরের প্রথম অবাধ নির্বাচনে নির্বাচিত হওয়া প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে উৎখাত করা হয়। এই ব্রাদারহুড নেতাকে উৎখাতের পর থেকেই দেশটিতে অস্থিতিশীলতা দেখা দেয়। ২০১৫ সালে এক হামলায় নিহত হন অ্যাটর্নি জেনারেল বারাকাত। এখন পর্যন্ত জঙ্গি হামলায় যত মানুষ নিহত হয়েছেন তাদের মধ্যে বারাকাতই সর্বোচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তা।
 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন