News71.com
 International
 26 Nov 18, 05:01 AM
 171           
 0
 26 Nov 18, 05:01 AM

বাহরাইন সফরে যাচ্ছেন সৌদি যুবরাজ সালমান  

বাহরাইন সফরে যাচ্ছেন সৌদি যুবরাজ সালমান   

আন্তর্জাতিক ডেস্কঃ আঞ্চলিক সফরের অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাতের পর এবার বাহরাইন সফরে যাচ্ছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।আগামীকাল সোমবার বাহরাইনের বাদশাহ হামাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। গত বৃহস্পতিবার থেকে আঞ্চলিক সফর শুরু করেছেনসৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এদিন সংযুক্ত আরব আমিরাতে যান সৌদি যুবরাজ।সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ড নিয়ে সংকট শুরু হওয়ার পর সরকারিভাবে এটিই যুবরাজের প্রথম বিদেশ সফর। এবার সেই আঞ্চলিক সফরের অংশ হিসেবে রবিবার (২৫ নভেম্বর) বাহরাইনে যাবেন বিন সালমান।

বাহরাইনের রাজ দরবারের বিবৃতিকে উদ্ধৃত করে শনিবার মানামায় প্রকাশিত প্রতিবেদন থেকে এ কথা জানা গেছে। রাজ দরবারের বিবৃতিতে বলা হয়, বাদশাহ হামাদের সঙ্গে বৈঠকে আঞ্চলিক, আরব ও আন্তর্জাতিক বিশ্বের ঘটনাপ্রবাহ নিয়ে আলোচনা করবেন সৌদি যুবরাজ। পাশাপাশি দুই দেশের মধ্যকার ঐতিহাসিক ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক নিয়েও আলোচনা করবেন তারা। আগামী সপ্তাহে আর্জেন্টিনায় অনুষ্ঠিতব্য জি টুয়েন্টি সম্মেলনেও তার যোগ দেওয়ার কথা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন