
আন্তর্জাতিক ডেস্কঃ নাইজেরিয়ায় একটি পানির কূপ খনন স্থলে হামলায় ফ্রান্সের সাত নাগরিক নিহত হয়েছেন। ফরাসি ড্রিলিং কোম্পানি ফোরাকো ওই কূপ খননের কাজ করছিল। নাইজেরিয়ার নিরাপত্তা ও কোম্পানি সূত্র এই খবর নিশ্চিত করেছে। তবে কারা ওই হামলা চালিয়েছে তা জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে নাইজেরিয়ার সশস্ত্র গোষ্ঠী বোকো হারাম এই হামলা চালিয়েছে।
ফ্রান্সের মাসের্ই ভিত্তিক ফোরাকো টরেন্টো স্টক এক্সচেঞ্জ-এ নিবন্ধিত কোম্পানি। নিজেদের বিশ্বের তৃতীয় বৃহত্তম খনিজ উত্তোলক কোম্পানি হিসেবে দাবি করে তারা। বিশ্বের ২২টি দেশে তারা খনি ও পানির প্রজেক্ট পরিচালনা করে থাকে। কূপ খনন স্থলটির এক কর্মকর্তা জানান তৈমুর গ্রামের ওই খনন স্থলে হামলায় কারা জড়িত তা জানা যায়নি তবে নিহতদের ছয় জন কোম্পানির কর্মচারি ও একজন সরকারি কর্মকর্তা। ওই কর্মকর্তা বলেন, আমাদের পদমর্যাদার ছয় কর্মীকে হারিয়েছি আমরা। কূপের অদূরে গলা কাটা অবস্থায় এক সরকারি কর্মকর্তাসহ ও ওই ছয়জনকে পাওয়ার আগে তাদের অপহরণ করা হয়েছিল।