
আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের ১৬৬ কোটি টাকার নিরাপত্তা সহায়তা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। চলতি বছরের শুরু দেয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনা অনুসারে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে পেন্টাগন। দেশটির নিরাপত্তা দফতরের মুখপাত্র কর্নেল রব ম্যানিংয়ের জানিয়েছেন, দেশটির ১.৬৬ বিলিয়নের (১৬৬ কোটি) নিরাপত্তা সহায়তা স্থগিত করা হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের পরিপ্রেক্ষিতে এক ই-মেইল বার্তায় তিনি এ বিষয়টি নিশ্চিত করেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ক বরাবরই ভঙ্গুর প্রকৃতির। তবে ট্রাম্প ক্ষমতার আসার পর থেকে এ সম্পর্ক আরও নড়বড়ে হয়েছে। সন্ত্রাসবাদী কার্যক্রম প্রতিহত করতে ব্যর্থ হয়েছে-এমন অজুহাতে পাকিস্তানকে শত শত কোটি ডলারের সামরিক সহায়তা দেয়া স্থগিত রেখেছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি ইন্টারন্যাশনাল মিলিটারি এডুকেশন অ্যান্ড ট্রেইনিং প্রোগ্রাম থেকে পাকিস্তানি কর্মকর্তাদের বহিষ্কার করেছে দেশটি।