
আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকদের দীর্ঘ অপেক্ষার অবসান হতে চলেছে এবার। ভারতবর্ষের পর্যটনের অন্যতম আকর্ষণীয় স্পট কাশ্মীরের লাদাখ, পশ্চিমবঙ্গের সিকিম, অরুণাচল, মিজোরাম, নাগাল্যান্ড, মণিপুর রাজ্যে ঢোকার অনুমতি দেবে দেশটি। আজ মঙ্গলবার বিকেলে ঢাকার ভারতীয় হাইকমিশনের চ্যান্সারি হলে এক ব্রিফিংয়ে হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বিষয়টি জানান। নিরাপত্তাসহ বিভিন্ন কারণে দার্জিলিংয়ের পার্শ্ববর্তী মেঘ-পাহাড় বরফের সিকিম, গ্যাংটকসহ লাদাখ এবং সেভেন সিস্টার্সের কয়েকটি রাজ্যে ঢোকায় কড়াকড়ি ছিল বাংলাদেশিদের জন্য। অনুমতির জন্য আবেদন করলেও কয়েক মাসেও তা মিলতো না। নতুন সিদ্ধান্তের ফলে অনুমতি নিয়ে খুব দ্রুত সময়ের কনফার্মেশনে ঢোকা যাবে অনিন্দ্য সুন্দর এসব জায়গায়।