News71.com
 International
 20 Nov 18, 05:57 AM
 232           
 0
 20 Nov 18, 05:57 AM

ভারতের মহারাষ্ট্রে সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ।।নিহত ৪

ভারতের মহারাষ্ট্রে সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ।।নিহত ৪
আন্তর্জাতিক ডেস্কঃ আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের মহারাষ্ট্রে সামরিক ঘাঁটির সামনে একটি আকস্মিক বিস্ফোরণ হয়েছে। এতে ৪ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে মহারাষ্ট্রে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। জানা গেছে, ভারতের মহারাষ্ট্রের জব্বলপুরের কাছে খামারিয়াতে অস্ত্র কারখানা রয়েছে৷ সেখানে পুরনো গোলা-বারুদ নষ্ট করার পরিকাঠামো নেই৷ তাই ওয়ার্ধার পুলগাঁওতে নিয়ে আসা হয়৷ সেই কাজ চলাকালীন ঘটে যায় এই বিস্ফোরণ৷ বিস্ফোরণের জেরে নিহতদের তালিকায় অস্ত্রকারখানার কর্মচারীরা যেমন রয়েছেন, তেমনই কয়েকজন সাধারণ মানুষও রয়েছেন৷ তবে আহত হয়েছেন অনেকে৷ তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক৷ ফলে মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷ এর আগে ২০১৬ সালে এই অস্ত্রভাণ্ডারেই বিস্ফোরণ হয়েছিল৷ নিহত হয়েছিল ১৬ জন৷ দু’বছরের মাথায় ফের বিস্ফোরণের ঘটনা ঘটলো৷
 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন