News71.com
 International
 20 Nov 18, 04:42 AM
 214           
 0
 20 Nov 18, 04:42 AM

হাইতিতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ॥ নিহত ১২  

হাইতিতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ॥ নিহত ১২   

আন্তর্জাতিক ডেস্কঃ লাতিন আমেরিকার দেশ হাইতিতে দুর্নীতিবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ১৬ জন। তেল সহায়তা কর্মসূচির অংশ হিসেবে ভেনেজুয়েলার কাছ থেকে পাওয়া কোটি কোটি ডলার অর্থ আত্মসাতের ঘটনার তদন্ত চেয়ে আজ সোমবার বিক্ষোভে নামে হাইতির জনগণ। দুননীতির তদন্ত করতে ব্যর্থ হওয়ায় হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মইজেরও পদত্যাগ দাবি করেছে সরকারবিরোধীরা। গত আগস্টে হাইতির সিনেট প্রথম ওই দুর্নীতি সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে অভিযোগ করা হয়, সাবেক প্রেসিডেন্ট মিশেল মার্টেলির প্রশাসনের অন্তত ১৪ সাবেক সরকারি কর্মকর্তা সরকারি একটি কর্মসূচি নিয়ে আর্থিক দুর্নীতি করেছেন। ওই কর্মসূচির জন্য হাইতি সরকারকে ৩৮০ কোটি ডলার সহায়তা দিয়েছিল ভেনেজুয়েলা। এ বিপুল পরিমাণ অর্থ কোথায় খরচ করা হয়েছে তা জানতে চেয়ে রবিবার পোর্ট-অ-প্রিন্সসহ হাইতির বিভিন্ন এলাকায় বিক্ষোভ হয়। বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করে এবং টায়ারে আগুন ধরিয়ে দেয়। এরপর পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংগর্ষ ছড়িয়ে পড়ে।


পুলিশ জানিয়েছে, স্যান মার্কোসে সহিংসতায় চারজন আহত হয়েছে, সেখান থেকে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। হাইতিতে ছোট ছোট বিক্ষোভের এলাকায়ও সংঘাতের খবর পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে, পোর্ট-অ-প্রিন্স, ক্যাপ হাইতিয়েনসহ ছোট ছোট শহরগুলোতে তিন হাজারেরও বেশি পুলিশ সদস্যকে মোতায়েন করা হয়েছে। হাইতির প্রেসিডেন্ট মইজ বলেছেন, তার প্রশাসন এ অর্থ আত্মসাতের ঘটনায় তদন্ত করবে এবং দোষীদের বিচারের মুখোমুখি করবে। এ আর্থিক কেলেঙ্কারিকে কেন্দ্র করে গত মাসে সরকারের দুই শীর্ষ কর্মকর্তা ও ১৫ উপদেষ্টাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন