
আন্তর্জাতিক ডেস্কঃ নিরস্ত্রীকরণ কর্মসূচী চলছে৷ তার মাঝেই ফের স্বমহিমায় ফিরলেন উত্তর কোরিয়া প্রধান কিম জং উন৷ দেশটির তরফ থেকে জানানো হয়েছে,একটি হাই টেক ট্যাকটিক্যাল অস্ত্রের পরীক্ষা সফল হয়েছে৷ তবে ঠিক কী সেই অস্ত্র,তা খোলসা করে জানানো হয়নি উত্তর কোরিয়ার পক্ষ থেকে৷ কোরিয়া উপদ্বীপে এই সামরিক পরীক্ষা করা হয়েছে বলে জানা গেছে। হাই টেক ট্যাকটিক্যাল অস্ত্রের পরীক্ষার সঠিক স্থান কোনটি ছিল,তা জানানো হয়নি৷ নেতা কিমের তত্ত্বাবধানে পরীক্ষাটি সম্পূর্ণ হয়েছে ৷উত্তর কোরিয়ার সেনাকে শক্তিশালী করে তুলতেই এই পরীক্ষা বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রালয় সূত্রে জানা গেছে৷ নর্থ কোরিয়ান স্টেট মিডিয়া জানাচ্ছে,এই আগ্নেয়াস্ত্রটি বহুদিন ধরেই পরীক্ষামূলক অবস্থায় ছিল৷ এদিন চূড়ান্ত পরীক্ষা করা হয়,যা সফল হয়েছে