News71.com
 International
 19 Nov 18, 05:09 AM
 271           
 0
 19 Nov 18, 05:09 AM

পাকিস্তান আমেরিকার জন্য কিছুই করেনি।।মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

পাকিস্তান আমেরিকার জন্য কিছুই করেনি।।মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানকে এতো সাহায্যের বিনিময়ে তারা আমেরিকার জন্য কিছুই করেনি। গতকাল রবিবার এমন মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলতি বছরের সেপ্টেম্বর মাসে পাকিস্তান সেনাবাহিনীর জন্য ৩০০ মিলিয়ন মার্কিন ডলার অর্থ-সাহায্য বাতিল করেন প্রেসিডেন্ট ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, মার্কিন প্রশাসন প্রতিবছর পাকিস্তানকে এত অর্থ পাঠাতো বিনিময়ে তারা তাদের দেশে আল-কায়েদাকে সাহায্য করতো। তিনি আরো বলেন, আমরা প্রতিবছর পাকিস্তানকে ১.৩ বিলিয়ন মার্কিন ডলার অর্থ দেই, আমরা পাকিস্তানকে সাপোর্ট করি। কিন্তু বিনিময়ে তারা আমাদের জন্য কিছুই করেনি। এজন্য তাদের জন্য বরাদ্দকৃত অর্থ আর দেওয়া হবে না। এছাড়া শিগগিরই তিনি ইরাক ও আফগানিস্তান সফরের কথা উল্লেখ করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন