News71.com
 International
 19 Nov 18, 05:05 AM
 285           
 0
 19 Nov 18, 05:05 AM

দেশের স্বার্থে গভীর সমুদ্রে সামরিক উপস্থিতি অব্যাহত রাখবে ইরান

দেশের স্বার্থে গভীর সমুদ্রে সামরিক উপস্থিতি অব্যাহত রাখবে ইরান

আন্তর্জাতিক ডেস্কঃ দেশের জাতীয় স্বার্থ রক্ষার লক্ষ্যে গভীর সমুদ্রে নিজের উপস্থিতি বজায় রাখবে ইরানের নৌবাহিনী। ইরানের সেনাবাহিনীর ডেপুটি কমান্ডার রিয়ার অ্যাডমিরাল মাহমুদ মুসাভি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ইরানের স্বার্থ রক্ষার জন্য সেনাবাহিনীর নৌবহরগুলোর উপস্থিতি জরুরি হওয়ায় গভীর সমুদ্রে এসব বহরের উপস্থিতি অব্যাহত থাকবে। অ্যাডমিরাল মুসাভি বলেন, ইরানের একটি শক্তিশালী নৌবাহিনী রয়েছে বলে তাকে গভীর সমুদ্রে নিজের উপস্থিতি বজায় রাখতে হবে তা না হলে অন্যরা ইরানের অনুপস্থিতির সুযোগ নেবে। তিনি আরো জানান, প্রয়োজনে আটলান্টিক মহাসাগরে আবারও নৌবহর পাঠাবে ইরান। ২০১৬ সালের নভেম্বরে ইরানের একটি নৌবহর আটলান্টিক মহাসাগরে টহল দিয়েছিল। গভীর সমুদ্রে চলাচলকারী বাণিজ্যিক জাহাজ ও ট্যাংকারের নিরাপত্তা রক্ষার লক্ষ্যে সাম্প্রতিক বছরগুলোতে সাগরে টহল জোরদার করেছে ইরানের নৌবাহিনী। অ্যাডমিরাল মুসাভি আরো বলেন, ১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের পর থেকে নির্মম নিষেধাজ্ঞা’ সত্ত্বেও ইরান সামরিক দিক দিয়ে চোখ ধাধানো সাফল্য অর্জন করেছে। নিষেধাজ্ঞা দিয়ে ইরানের সামরিক অগ্রগতি রোধ করা যায়নি বলেও উল্লেখ করেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন